...|...|...

বিশ্ব

রিয়াদসহ ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:১৮
Shares
রিয়াদসহ ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 

শনিবার (২৪ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দেওয়ার আগে রিয়াদ, নাজরান এবং ওয়াদি আল-দাওয়াসিরে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দিয়েছিল সৌদি জোট।