...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২৬
Shares
যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ দপ্তর বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেরমানশাহ প্রদেশে আইআরজিসি’র চারজন সদস্য নিহত হয়েছেন।

গত রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর কেরমানশাহর উপ-গভর্নর বলেছিলেন, কেরমানশাহ প্রদেশের কোনো স্থানই লক্ষ্যবস্তু করা হয়নি।

ইরানি গণমাধ্যমের তথ্যমতে, দিয়ার শহরে সাইয়্যেদ আল-শোহাদা কোরের উপ-কমান্ডার আজ বলেছেন যে, লাভান দ্বীপে হামলায় ‘তিনজন বাসিজ সদস্য’ নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।