ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এমন কিছু মানুষ রয়েছে যারা যুদ্ধ অব্যাহত রাখতে আগ্রহী।
আল জাজিরার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে, ইরান কখনও যুদ্ধকে স্বাগত জানায় না, কিন্তু মার্কিন পক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বৈঠকে দুই নেতা হরমুজ প্রণালী সম্পর্কিত সামুদ্রিক সহযোগিতা এবং চাবাহার বন্দরের সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, চাবাহার বন্দরটি দক্ষিণ-পূর্ব ইরানে অবস্থিত, যার একটি টার্মিনাল সজ্জ্বিত করতে ভারত অন্তত ১২ কোটি (১২০ মিলিয়ন) ডলার বিনিয়োগ করেছে। এই প্রকল্পের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার একটি বিশেষ ছাড় রবিবার শেষ হয়েছে।


