...|...|...

খেলা

মেসির অবসরের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৩
Shares
মেসির অবসরের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। আলবিসেলেস্তেদের নতুন অধিনায়ক হিসেবে ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলে দীর্ঘদিনের আলোচনা চলছিল। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্তোন এদুল জানিয়েছেন, বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক মাস আগেই রোমেরোকে স্কালোনির নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। মেসির পাশাপাশি নিকোলাস ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ায় নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের ওপরই আস্থা রাখল কোচিং স্টাফ।

জাতীয় দলের হয়ে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা ছিল রোমেরোর। মাঠে রোমেরোর পাশে সহ-অধিনায়ক ও অভিজ্ঞ সদস্য হিসেবে থাকবেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজসহ অন্য জ্যেষ্ঠ খেলোয়াড়েরা।

মেসি-পরবর্তী নতুন এক ফুটবল চক্রে প্রবেশ করল আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে রোমেরোর মূল চ্যালেঞ্জ হবে কিংবদন্তি মেসির অনুপস্থিতিতে দলকে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় ধরে রাখা।