...|...|...

বিশ্ব

মার্কিন সেনা হত্যায় ৪০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৪
Shares
মার্কিন সেনা হত্যায় ৪০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আগ্রাসন মোকাবিলায় বড় ধরনের ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, কোনো মার্কিন সেনা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে, তাদের হত্যা বা বন্দি করতে পারলে স্থানীয় নাগরিকদের প্রায় ২০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ নিউজের বরাতে এ ঘোষণা দেওয়া হয়।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, যদি এই কাজটি কোনো নারী করেন, তবে এই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ অর্থাৎ প্রায় ৪০ হাজার মার্কিন ডলারে উন্নীত করা হবে।

শুধু নিজ দেশের নাগরিকরাই নন, মধ্যপ্রাচ্যজুড়ে অঞ্চলের অন্যান্য দেশের সাধারণ মানুষও যদি কোনো মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করতে পারেন, তবে তারাও এই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন। মার্কিন স্থল আগ্রাসন মোকাবিলার একটি দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনার অংশ হিসেবেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া এই সামরিক পরিকল্পনার অধীনে আরও একটি বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছে। তা হলো—এই ধরনের অভিযানে যে অস্ত্র ব্যবহার করা হবে, সেই অস্ত্রটি সেনাবাহিনীর পক্ষ থেকে তার বাজারমূল্যের দ্বিগুণেরও বেশি দামে কিনে নেওয়া হবে এবং পরবর্তীতে তা একটি সামরিক জাদুঘরে প্রদর্শন করা হবে।