...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল নির্বাচন

মার্কিন ভোটারদের প্রতি ২ দাবি পেশ করে ইরানের চিঠি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫১
Shares
মার্কিন ভোটারদের প্রতি ২ দাবি পেশ করে ইরানের চিঠি

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী তাদের শেষ ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার ঠিক আগ মুহূর্তে মার্কিন ভোটারদের প্রতি এক বিশেষ দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরানের কাছে অত্যন্ত আনন্দের এই প্রস্থান উৎসবমুখর পরিবেশে পালিত হওয়ার দিনে মার্কিন কংগ্রেস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট দিয়ে বিতারিত করার আহ্বান জানাল বিপ্লবী গার্ড বাহিনী। একইসাথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাত মাস ধরে চলা যুদ্ধ থামাতে কাতার তার শাটল কূটনীতি বা মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইরানের দ্রুত আত্মসমর্পণের পূর্বাভাস দিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত গার্ড বাহিনীর ২৬ পৃষ্ঠার এই চিঠিতে মার্কিন জনগণের প্রতি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে দুটি প্রধান দাবি পেশ করা হয়েছে: বর্তমান নেতাদের ক্ষমতাচ্যুত করা এবং ইসরায়েল ও বিদেশে যেকোনো ধরনের মার্কিন সামরিক হস্তক্ষেপের নীতি প্রত্যাখ্যান করা। যদিও মার্কিন ভোটারদের কাছে এই চিঠি পৌঁছানোর সম্ভাবনা খুবই কম এবং অনেকে হয়তো এর টেক্সটই দেখতে পাবে না, তবুও বিশ্লেষকদের মতে, এটি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে যা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী বা কংগ্রেসনাল নির্বাচনের আগে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বিরুদ্ধে কাজ করছে। কারণ এই নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারে, যা ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে বাধাগ্রস্ত করতে পারে।

চিঠিতে বলা হয়েছে, আমেরিকার বর্তমান অবস্থার জন্য দায়ী দুষ্ট, প্রতারক এবং হিংসাত্মক রাজনীতিবিদদের ক্ষমতা থেকে অপসারণ করুন। আপনাদের রাজনীতিবিদদের এটি বুঝিয়ে দিন যে বিশ্ব এখন বদলে গেছে।