...|...|...

জাতীয়

ভারতের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিল হাইকমিশন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৩
Shares
ভারতের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিল হাইকমিশন

ভারতীয় ভিসা, বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় হাইকমিশন এ সতর্কবার্তা জানায়।

হাইকমিশন বলেছে, দালালরা গ্যারান্টিযুক্ত ভিসা, দ্রুত প্রসেসিং কিংবা কনফার্ম স্লট এর মতো বিভিন্ন লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের আকৃষ্ট করে থাকে। এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা।

হাইকমিশনের সতর্কবার্তায় বলা হয়, দালালদের এমন প্রলোভনে পড়ে আবেদনকারীদের অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভিসা পাওয়ার সুযোগও হাতছাড়া হতে পারে।

কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য তুলে না দেওয়ার জন্য আবেদনকারীদের কঠোরভাবে সতর্ক করেছে হাইকমিশন।

বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর আশ্রয় না নিয়ে সরাসরি নির্ধারিত ও অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

নিজেকে প্রতারণা থেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে আবেদনকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।