...|...|...

খুলনা

ভারতে পালানোর সময় ডেভিড ইমনসহ চারজন গ্রেফতার

যশোর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, বিকেল ৪:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩৮
Shares
ভারতে পালানোর সময় ডেভিড ইমনসহ চারজন গ্রেফতার

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ভোর ৩টার দিকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতারকৃত অন্যরা হলেন, ঢাকা শ্যামপুরের আল ইসলাম আলিফ ওরফে তমাল, মতিঝিল এলাকার  মো. শামিম এবং নোয়াখালী জেলার মো. সাফায়েত হোসেন। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিডসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

ডেবিট ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। এলাকায় তার ছিল সাধারণ জীবনযাপন। কিন্তু শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর পরই চট্টগ্রামে একের পর এক খুনে নাম জড়ায় তার। বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। ধীরে ধীওে হয়ে ওঠেন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড। দেশ ছেড়ে এখন বসবাস করছেন দুবাই। সেখান থেকেই ফোনে চট্টগ্রামের ব্যবসায়ীদের ফোন করে চাঁদাবাজি করছেন। তার কথা মতো চাঁদা না দিলে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে চলছে গুলি-হামলার ঘটনা।