...|...|...

বিশ্ব

বেলজিয়ামে জুমার দিনে মসজিদে হামলা, স্বস্তিকা ও কুকুরের মল রেখে গেল দুর্বৃত্তরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০২
Shares
বেলজিয়ামে জুমার দিনে মসজিদে হামলা, স্বস্তিকা ও কুকুরের মল রেখে গেল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প প্রদেশের শেলে এলাকায় একটি মসজিদে স্বস্তিকা, বিদ্বেষমূলক বার্তা ও কুকুরের মল ফেলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, তৌফিক মসজিদের দরজা ও জানালায় বিদ্বেষমূলক বার্তা ও স্বস্তিকা আঁকা হয়। পাশাপাশি মসজিদের প্রবেশপথের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় কুকুরের মল।

মসজিদ পরিচালনা পর্ষদ জানায়, এমন ঘটনায় তারা অত্যন্ত হতবাক। শুক্রবারের নামাজের আগে ভবনটি পরিষ্কার করার আগে ভাঙচুরের ছবি তোলা হয় এবং অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়।

স্থানীয় রুপেল পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মুসলিম রাইটস ওয়াচ বেলজিয়াম ঘটনাটিকে মুসলিম বিদ্বেষের সুস্পষ্ট প্রকাশ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, তারাও এ ঘটনায় অভিযোগ দায়ের করবে এবং মসজিদগুলোর আশপাশে নিরাপত্তা জোরদারের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।