...|...|...

রাজনীতি

বিশ্ববাজারে কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৫
Shares
বিশ্ববাজারে কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতিক হারে দাম কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাম্প্রতিক মূল্য সমন্বয়ের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে এবং প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বেড়েছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম এক মাস দেশে তেলের দাম এক টাকাও বাড়াননি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য পরে সর্বনিম্ন পরিমাণে মূল্য সমন্বয় করতে হয়েছে। এতে জনগণের যে অসুবিধা হচ্ছে, সে জন্য দুঃখ প্রকাশ করছি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমা মাত্রই অনুপাতিক হারে বাংলাদেশেও তেলের দাম কমিয়ে আনা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন।