...|...|...

অর্থনীতি

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৭
Shares
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

তরুণদের নতুন ব্যবসা দাঁড় করানো এবং বিদ্যমান উদ্যোগ এগিয়ে নিতে জামানতবিহীন সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তার 'উদ্যোগ' কর্মসূচির চূড়ান্ত ৬৪০ জন নির্বাচিত উদ্যোক্তার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রথম ধাপে দেশের ৮ জেলার ৬৪ উপজেলা থেকে সংগ্রহকৃত আবেদনগুলোর মধ্যে চূড়ান্তভাবে এসব উদ্যোক্তাদের নির্বাচন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উপজেলা থেকে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

এদিকে বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম এখনও চলমান রয়েছে। গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে এসব জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ ক্ষেত্রে ঋণ-প্রত্যাশী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একইসাথে এককালীন দেওয়া হবে।