...|...|...

বিশ্ব

পতনের মুখে স্বর্ণবাজার

স্বর্ণ এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন, যা বলছে বিশ্লেষকরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Shares
স্বর্ণ এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন, যা বলছে বিশ্লেষকরা

ফাইল ছবি

রেকর্ড উচ্চতা থেকে বড় পতনের পর বিশ্ববাজারে স্বর্ণ নিয়ে প্রশ্ন উঠেছে—এখন কি কেনার সময়? জানুয়ারির সর্বোচ্চ অবস্থান থেকে দাম প্রায় ৩৭ শতাংশ কমেছে। ২০ নভেম্বর স্বর্ণ এক বছরের বেশি সময়ের সর্বনিম্নে নেমেছিল। বুধবার স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৩ হাজার ৫৪৪ দশমিক ৫৪ ডলার।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের ওপর চাপের বড় কারণ ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান। ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ার সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। সুদের হার বাড়লে বন্ডসহ সুদভিত্তিক সম্পদের আকর্ষণ বাড়ে, আর স্বর্ণের চাহিদা কমে।

এ ছাড়া এআই-সংশ্লিষ্ট শেয়ারে দরপতনের কারণে মার্জিনের চাপ সামলাতে অনেক বিনিয়োগকারী স্বর্ণ ও রুপা বিক্রি করছেন। বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের পিসিই মূল্যসূচকের দিকে।

তবে দীর্ঘমেয়াদে বড় ব্যাংকগুলো এখনও স্বর্ণ নিয়ে আশাবাদী। গোল্ডম্যান স্যাকস ২০২৭ সালের শেষে প্রতি আউন্স ৪ হাজার ৬৫০ ডলার, জেপি মরগান ৪ হাজার ৫০০ ডলার এবং কমার্সব্যাংক ৪ হাজার ১০০ ডলারের পূর্বাভাস দিয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। শুধু তৃতীয় প্রান্তিকেই কেনা হয়েছে ৩২১ টন।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে বাজারে আরও অস্থিরতা থাকতে পারে। তাই একবারে বড় অঙ্ক বিনিয়োগ না করে ধাপে ধাপে স্বর্ণ কেনা তুলনামূলক সতর্ক কৌশল হতে পারে। তবে সিদ্ধান্ত নির্ভর করবে বিনিয়োগকারীর সময়সীমা ও ঝুঁকি নেওয়ার সক্ষমতার ওপর।