...|...|...

অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:২৭
Shares
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার নির্ধারিত দামেই আজ বিক্রি হচ্ছে স্বর্ণ।