খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে স্থানীয় যুবক রাকিবুল ইসলাম মুন্নার সাথে পালিয়েছে দুই সন্তানের জননী কবিতা ত্রিপুরা।
বাজিতে শর্ত থাকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ড হেরে গেলে মুন্নাকে বিয়ে করতে হবে কবিতার। পরে বাজিতে হেরে গৃহবধূ কবিতা শুক্রবার (১৭ জুলাই) ভোরে তার দুই পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে পালিয়ে যান। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও পরিধেয় গহনা সাথে নিয়ে যান বলে অভিযোগ করেন কবিতার শশুর বাড়ির লোকজন।
কবিতা ত্রিপুরা জেলার সদর উপজেলার নুনছড়ির দেবতাপুকুর এলাকার কেমা পাড়ার বাসিন্দা। তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন অযোধ্যা রোড এলাকায়। রাকিবুল ইসলাম মুন্না একই উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এ সুযোগেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে।
মুন্না ও গৃহবধূ কবিতা ত্রিপুরাকে ধরতে তার স্বামী খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানা পুলিশ বরাবর অভিযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।


