...|...|...

সারাদেশ

মাকে হত্যার অভিযোগে আটক মেয়ে

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ৩:৫৩
Shares
মাকে হত্যার অভিযোগে আটক মেয়ে

ফেনীর দাগনভূঞা থানা। ছবি: টাইমস টুডে

ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে ৭৫ বছর বয়সী মা সাতেরা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে তার ২৬ বছর বয়সী মেয়ে রানুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, রানু মানসিক প্রতিবন্ধী।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাতেরা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে বাড়ির একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় সাতেরা বেগমের লাশ উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে অবরুদ্ধ অবস্থায় থাকা পরিবারের অন্য সদস্যদেরও উদ্ধার করে পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, অভিযুক্ত তরুণীর মানসিক সমস্যা রয়েছে বলে মনে হয়েছে। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।