...|...|...

রাজনীতি

বাংলার জমিন থেকে বাতিলদের উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ: চরমোনাই পীর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ৯:২৭
Shares
বাংলার জমিন থেকে বাতিলদের উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের সমালোচনাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, বাংলার জমিন থেকে বাতিলদের উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে যারা কুরুচিমূলক আলোচনা রেখেছেন- আপনারা কি মনে করছেন? হযরত মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরকে একা মনে করছেন? না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা সতর্ক হন।

তিনি আরও বলেন, যদি আর সামনে বাড়েন, আমরা বাধ্য হব আপনাদের দাঁতভাঙা জবাব দিতে। বাংলার জমিন থেকে বাতিলদের উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ইসলামের নামে জাতিকে আর প্রতারণা করবেন না, ধোকা দেবেন না।