...|...|...

সারাদেশ

ফের উত্তাল গাজীপুর, শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৩
Shares
ফের উত্তাল গাজীপুর, শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

ছবি: টাইমস টুডে

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

সকাল ৮টার দিকে এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ না করে কারখানার বাইরে অবস্থান নেন। পরে দুই কারখানার শ্রমিকরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন।