...|...|...

আবহাওয়া

মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি নিয়ে যা জানাল অধিদফতর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪১
Shares
মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি নিয়ে যা জানাল অধিদফতর

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাসও নেই। 

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।