...|...|...

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৯:০০
Shares
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে পরাজয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। চার নম্বর স্থান হারিয়ে বাংলাদেশ এখন নেমে এসেছে পাঁচে। এতে করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে স্বপ্ন বুনছিল টাইগাররা, তা বড় ধাক্কা খেল।

দীর্ঘদিন ধরে টেবিলের চার নম্বরে অবস্থান করছিল বাংলাদেশ। তবে এই পরাজয়ে বাংলাদেশকে পেছনে ফেলে চারে উঠে এসেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ঘরের মাঠে উইন্ডিজদের হারিয়ে ফাইনালের পথ সুগম করার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু চার দিনেই ঢাকা টেস্ট হেরে যাওয়ায় ফাইনালে ওঠার সমীকরণ জটিল হয়ে পড়েছে। ফাইনালে খেলার দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন বাকি থাকা পাঁচ ম্যাচের অন্তত চারটিতে জয় ও একটিতে ড্র করতে হবে।

বাংলাদেশের সামনে এখন সিলেটের দ্বিতীয় টেস্ট ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি কঠিন টেস্ট ম্যাচ রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট হারানোর ফলে পয়েন্ট টেবিলে সুবিধাজনক স্থানে চলে এসেছে ভারত, যা তাদের ফাইনালের আশা নতুন করে জাগিয়ে তুলেছে।