...|...|...

জাতীয়

প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, রাত ৮:৪৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:১৯
Shares
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী প্রথমবার সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতা চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের খরচ বিবেচনা করে মোবাইল ভাতার পরিধি বাড়ানো হয়েছে। এতদিন কেবল পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট টেলিকম সুবিধা থাকলেও এখন থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব কর্মচারী এই ভাতা পাবেন।

একই বৈঠকে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন তুলনামূলক বেশি হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সর্বনিম্ন পেনশনভোগীদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

অনুমোদিত পে-স্কেলে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সুষম বেতন কাঠামোর বিষয়টি বিবেচনায় নিয়ে এই অনুমোদন দেওয়া হয়েছে।

সবশেষ পে-স্কেলটি ছিল ১১ বছর আগে ২০১৫ সালে। এরপর থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট হারে (বর্তমানে পাঁচ শতাংশ) বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হলেও, নতুন করে আর আনুষ্ঠানিক বেতন কাঠামোর ঘোষণা আসেনি।