পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে ইউরোপের দেশ পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত ময়নুল ইসলামকে পিআরএল এবং সংশ্লিষ্ট সব সুবিধা স্থগিত করে দুই বছরের চুক্তিতে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। ]
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

