...|...|...

বিশ্ব

পাকিস্তানে হাসপাতালের এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১১:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩৫
Shares
পাকিস্তানে হাসপাতালের এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতক নিহত হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, এই ঘটনায় কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জিও নিউজ হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় পিমস হাসপাতালের ওই নার্সারি বা শিশু ওয়ার্ডে মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল। যার মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নার্সারির একটি এয়ার কন্ডিশনার (এসি) কম্প্রেসার বিস্ফোরিত হওয়ার পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে কর্মীরা সেখানে কুলিং অপারেশন বা শীতলীকরণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে প্রতিবেদনে যোগ করা হয়েছে।