...|...|...

বিশ্ব

পরাজয়ের পর মিত্রদের কাছে সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৫
Shares
পরাজয়ের পর মিত্রদের কাছে সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে ব্যর্থ হয়ে এখন নিজের মিত্রদের কাছে সাহায্যের জন্য ‘ভিক্ষা চাইছে’। 

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সহায়তা করা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’র হুমকি দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন গরিবাবাদি।

তিনি লেখেন, “তারা দাবি করছে ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে, সুতোর ওপর ঝুলছে। অথচ তারা তাদের সব মিত্রদের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইছে।”

যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে ইরানের এই কর্মকর্তা ওয়াশিংটনের নীতির সমালোচনা করেন।

গরিবাবাদি আরও বলেন, “সামরিক যুদ্ধ কোনো ফল দেয়নি, তাই এখন তারা তাদের পরবর্তী ব্যর্থতার নাম দিয়েছে ‘অর্থনৈতিক যুদ্ধ’।”