...|...|...

বিশ্ব

ইরানে অনন্তকাল যুদ্ধ চালাতে চান মার্কিন নব্য রক্ষণশীলরা: জেডি ভ্যান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৪
Shares
ইরানে অনন্তকাল যুদ্ধ চালাতে চান মার্কিন নব্য রক্ষণশীলরা: জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

ইরানের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের কিছু নব্য রক্ষণশীল চান, মার্কিন বাহিনী ইরানে অনির্দিষ্টকাল অবস্থান করুক।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘যারা এটিকে অনন্তকাল চলা যুদ্ধে পরিণত করতে চান, তারা যত খুশি আমাকে আক্রমণ করতে পারেন। কারণ আমরা এমন কিছু না করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছি।’

এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ভ্যান্সকে যুদ্ধের বিষয় থেকে মনোযোগ সরিয়ে অন্যদিকে গুরুত্ব দিতে বলেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন ভ্যান্স।