...|...|...

বিশ্ব

বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৭
Shares
বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে ইরান

ফাইল ছবি

বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ হামলা চালানো হয়।

আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এর আগেও গত কয়েক দিনে বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে একাধিক হামলা চালানোর দাবি করেছে ইরান।