...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সাহায্য চাইবেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সাহায্য চাইবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগিতা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

কোয়াড ও আসিয়ান সম্মেলন শেষে ম্যানিলা থেকে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে অংশ নেবেন। ওই সম্মেলনে পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এ সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, তিনি রুশ প্রেসিডেন্টের সাথে আলাদা বৈঠক করবেন কি না।

জবাবে ট্রাম্প জানান, সুযোগ পেলে পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করবেন।

একই সাথে ইরান যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট পুতিনকে আরও সক্রিয় ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি।