...|...|...

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদ্বার বৈঠক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, রাত ৯:১৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৫
Shares
পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদ্বার বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

এর আগে, গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।