...|...|...

আইন ও আদালত

নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই: আপিল বিভাগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৪
Shares
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই: আপিল বিভাগ

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না-হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকছে না।

সোমবার (২৩ নভেম্বর) আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। একই সাথে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদনকারীদের ফল প্রকাশ না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

তবে আপিল বিভাগের নতুন সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কার্যক্রম চালিয়ে নিতে আর বাধা থাকছে না।