...|...|...

শিক্ষা

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৪৩
Shares
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন

ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়েছে। আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন বিকাল ৩টায় ফল প্রকাশ করা হবে।

রবিবার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও পাওয়া যাবে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানতে পারবেন। এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২৩ নভেম্বর বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে পরদিন নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের সময় পরিবর্তন করে বিকাল ৩টা নির্ধারণ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।