...|...|...

ধর্ম

দুশ্চিন্তা ও দুঃখ-বিষাদ দূর করতে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ৬:০৭
Shares
দুশ্চিন্তা ও দুঃখ-বিষাদ দূর করতে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে দুশ্চিন্তা, উদ্বেগ ও দুঃখ-বেদনা আসতে পারে। জীবনের এসব কঠিন সময়ে মহান আল্লাহর কাছে আশ্রয় ও সাহায্য চাওয়া মুমিনের অন্যতম করণীয়। দুশ্চিন্তা ও বিষাদ থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন।

দোয়াটি হলো-

আরবি:

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ-বেদনা থেকে আশ্রয় প্রার্থনা করছি।

দোয়ার তাৎপর্য

আরবি ‘হাম্ম’ (الْهَمِّ) বলতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ ও উৎকণ্ঠাকে বোঝায়। অন্যদিকে ‘হাযান’ (الْحَزَنِ) অর্থ অতীতের কোনো ঘটনা বা পরিস্থিতি নিয়ে দুঃখ, শোক ও বিষাদ।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন। (সহিহ বুখারি, হাদিস: ২৮৯৩)।

কৃপণতা থেকে সতর্ক থাকার নির্দেশ

ইসলামে দুশ্চিন্তা থেকে মুক্তি চাওয়ার পাশাপাশি কৃপণতা ও অর্থলোভ থেকেও দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) এক ভাষণে কৃপণতা থেকে সতর্ক করে বলেন, পূর্ববর্তী জাতিগুলো কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। সম্পদের লোভ তাদের কৃপণ হতে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে এবং পাপাচারে জড়িয়ে পড়তে প্ররোচিত করেছে।

তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পাশাপাশি উদারতা, আত্মীয়তার বন্ধন রক্ষা এবং পাপ থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত।