...|...|...

খেলা

ঢাকা সফরের পরদিন জানা গেল, ইনফান্তিনোর পক্ষে কত দেশের সমর্থন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৬
Shares
ঢাকা সফরের পরদিন জানা গেল, ইনফান্তিনোর পক্ষে কত দেশের সমর্থন

ঢাক সফরে জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফার সভাপতি পদে আবারও নির্বাচিত হতে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। এখন পর্যন্ত প্রায় ৯০টি সদস্য দেশের ফুটবল সংস্থার সমর্থন পেয়েছেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১০৬ ভোট। ফলে নির্বাচনে জয় নিশ্চিত করতে আরও ১৬ ভোট পেতে হবে বর্তমান ফিফা সভাপতিকে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের বরাতে খবরটি প্রকাশ করেছে গোল ডটকম। ২০২৭ সালের মার্চে মরক্কোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর পক্ষে এখন পর্যন্ত প্রায় ৯০টি সদস্য সংস্থার সমর্থন রয়েছে। এদিকে তার ঢাকা সফরের পরদিন নির্বাচনে সম্ভাব্য ভোটের হিসাব সামনে এসেছে। 

২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো। আসন্ন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে এখন পর্যন্ত প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক সুইস ফুটবলার রামন ভেগা।

টটেনহ্যাম হটস্পার ও ফরাসি ক্লাব ক্রেতেইয়ের হয়ে খেলা সাবেক এই ডিফেন্ডার ইনফান্তিনোর দীর্ঘদিনের নেতৃত্বের অবসান ঘটাতে চান। তবে নির্বাচনে প্রার্থী হতে হলে ফিফার ২১১টি সদস্য সংস্থার মধ্যে অন্তত পাঁচটির সমর্থন প্রয়োজন হবে তার।

আগামী ১৮ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কথা। এরপর নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে কনকাকাফের সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানির নামও আলোচনায় ছিল। তবে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।