মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন লিওনেল মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জেতানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো এক স্মৃতির কথা তুলে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। আটলান্টার মাঠে পাওয়া এই জয় তার মনে ফিরিয়ে এনেছে বিশেষ এক ফুটবলীয় মুহূর্ত।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচে দুটি গোল করেন মেসি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ইন্টার মায়ামির হয়ে আরেকটি জয়, এমন এক স্টেডিয়ামে যা খুব সাম্প্রতিক কিছু সুন্দর স্মৃতি ফিরিয়ে আনে...’
আটলান্টার এই স্টেডিয়ামেই আর্জেন্টিনার হয়ে স্মরণীয় এক ম্যাচ খেলেছিলেন মেসি। ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে সেই ম্যাচের স্মৃতি আবারও সামনে এসেছে তার পোস্টে। ওই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।
বিশ্বকাপের সেই লড়াইয়ে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে অবদান রেখেছিলেন মেসি। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। জয়টি দেশটির সমর্থকদের জন্যও ছিল স্মরণীয় এক মুহূর্ত।
আটলান্টার বিপক্ষে জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি। নিয়মিত মৌসুমে বাকি তিন ম্যাচ সামনে রেখে এখন প্লে-অফের প্রস্তুতি নিচ্ছে মায়ামি।
ব্যক্তিগত পারফরম্যান্সেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ২৭ ম্যাচে তার গোলসংখ্যা ২৫। আটলান্টার বিপক্ষে জোড়া গোল তার ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ।
মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন লিওনেল মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জেতানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো এক স্মৃতির কথা তুলে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। আটলান্টার মাঠে পাওয়া এই জয় তার মনে ফিরিয়ে এনেছে বিশেষ এক ফুটবলীয় মুহূর্ত।
রবিবার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচে দুটি গোল করেন মেসি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ইন্টার মায়ামির হয়ে আরেকটি জয়, এমন এক স্টেডিয়ামে যা খুব সাম্প্রতিক কিছু সুন্দর স্মৃতি ফিরিয়ে আনে...’