...|...|...

বিশ্ব

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৩
Shares
ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে চরম আর্থিক সংকটে পড়েছে ইরান। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের দর আবারও রেকর্ড সর্বনিম্নে নেমে গেছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেহরানের খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে লেনদেন হয়েছে ২৫ লাখের বেশি রিয়াল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর খোলাবাজারে এক ডলারের দর ২২ লাখ রিয়ালে নেমে ইতিহাস গড়েছিল। মাত্র ২৭ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বনিম্ন পারদে পৌঁছাল ইরানি মুদ্রা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার আগে খোলাবাজারে এক ডলারের বিনিময়ে পাওয়া যেত প্রায় ১৭ লাখ রিয়াল। যুদ্ধ শুরুর পর থেকেই মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ধারাবাহিকভাবে দর হারাচ্ছে রিয়াল।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মাত্র কয়েক মাসের ব্যবধানে মুদ্রার এই অস্বাভাবিক দরপতন মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের অর্থনীতির ওপর সৃষ্টি হওয়া গভীর সংকটেরই বড় প্রতিফলন।