...|...|...

বিশ্ব

টাইফুন দুজুয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১০
Shares
টাইফুন দুজুয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৯

ছবি: সংগৃহীত

জাপানে আঘাত হানা টাইফুন দুজুয়ানের কারণে মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে পূর্ব জাপানে আঘাত হানে শক্তিশালী এই টাইফুন। পরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে নতুন করে লাশ উদ্ধার করা হয়।

কিয়োদো নিউজ এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর মরদেহ এবং টোকিওর পূর্বে অবস্থিত চিবা প্রিফেকচারে পানিতে ডুবে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নিখোঁজ থাকা চারজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

টাইফুনে নিহত নয়জনের মধ্যে ছয়জন চিবা প্রিফেকচারের এবং তিনজন কানাগাওয়া প্রিফেকচারের বাসিন্দা।

আগস্ট ও সেপ্টেম্বরের শুরুতে ভারী বৃষ্টিপাত ও বন্যার পর আঘাত হানা টাইফুন দুজুয়ানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিবা এলাকা। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।