...|...|...

খেলা

জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ, জেনে নিন কার খেলা কবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩১
Shares
জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ, জেনে নিন কার খেলা কবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঐতিহ্যবাহী চার দিনের টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। আট দলের অংশগ্রহণে এবার মোট সাত রাউন্ডে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) টুর্নামেন্টের এই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, ৩ থেকে ৬ অক্টোবর প্রথম রাউন্ডে মুখোমুখি হবে সিলেট-ময়মনসিংহ, ঢাকা-রংপুর, চট্টগ্রাম-রাজশাহী এবং খুলনা-বরিশাল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ অক্টোবর। ১৭ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় রাউন্ডের খেলা।

পরবর্তীতে ২৪ থেকে ২৭ অক্টোবর চতুর্থ রাউন্ড, ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পঞ্চম রাউন্ড এবং ৭ থেকে ১০ নভেম্বর ষষ্ঠ রাউন্ডের ম্যাচগুলো মাঠে গড়াবে। প্রতিটি রাউন্ডের মাঝে খেলোয়াড়দের জন্য তিন দিনের বিশ্রাম ও প্রস্তুতির ব্যবস্থা রাখা হয়েছে।

এরপর কিছুটা দীর্ঘ বিরতি শেষে আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর সপ্তম ও চূড়ান্ত রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ রাউন্ডে সিলেট মুখোমুখি হবে বরিশালের, ময়মনসিংহের প্রতিপক্ষ রাজশাহী, ঢাকা লড়বে চট্টগ্রামের সঙ্গে এবং রংপুর বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ।