...|...|...

খেলা

প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপে বসুন্ধরা সুপার গলফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৮ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১২
Shares
প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপে বসুন্ধরা সুপার গলফ

ছবি: সংগৃহীত

গলফ খেলার পাশাপাশি খাবার, আড্ডা, ব্যবসায়িক বৈঠক পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ নিয়ে যাত্রা শুরু করছে বসুন্ধরা সুপার গলফ।মোর দ্যান গলফ‘ ভাবনায় তৈরি এই আয়োজনে রয়েছে স্বয়ংক্রিয় বল ফেরত ব্যবস্থা, ৬৮টি ডিলাক্স বে, ১৭টি ভিআইপি সুইটস, ইনডোর সিমুলেটর, রেস্টুরেন্ট, কিডস ক্লাব বিলিয়ার্ড রুম। ফলে গলফকে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিনোদন সামাজিকতার সাথে যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বসুন্ধরা সুপার গলফের। সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত খেলার সুযোগ থাকবে। প্রতিটি ডিলাক্স বে‘ তে সর্বোচ্চ ছয়জন এবং ভিআইপি সুইটসে সর্বোচ্চ ১৬ জন একসাথে খেলতে পারবেন। সময় সুবিধা অনুযায়ী ডিলাক্স বেতে ঘণ্টাপ্রতি হাজার ৫০০ থেকে হাজার ৫০০ টাকা এবং ভিআইপি সুইটসে ৩০ হাজার টাকা খরচ হবে।

বসুন্ধরা সুপার গলফের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি স্বয়ংক্রিয় বল ফেরত ব্যবস্থা। শট নেওয়ার পর বল মাঠের নিচের নির্দিষ্ট পাইপ দিয়ে মেশিন সংগ্রহস্থলে যায়। সেখানে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে আবার পাইপের মাধ্যমে নির্দিষ্ট বে টি পয়েন্টে ফিরে আসে। ফলে বল খোঁজার প্রয়োজন হয় না।

গলফ খেলার জন্য রয়েছে ৬৮টি ডিলাক্স বে। প্রতিটি বেতে বে হোস্ট খেলোয়াড়দের সহযোগিতা করবেন। খাবারও সরাসরি বে থেকে অর্ডার করা যাবে। পাশাপাশি ড্রাইভিং রেঞ্জে বাস্তব শট নিয়ে বিশ্বের বিখ্যাত গলফ কোর্সের ভার্চুয়াল অভিজ্ঞতা নেওয়া যাবে।

ব্যবসায়িক ব্যক্তিগত আয়োজনের জন্য রয়েছে ১৭টি ভিআইপি সুইটস। প্রতিটিতে সর্বোচ্চ ১৬ জনের বসার ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, মিটিং প্রেজেন্টেশনের সুবিধা রয়েছে। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডারের ব্যবস্থাও থাকছে।

প্রযুক্তিনির্ভর গলফ অভিজ্ঞতার জন্য রয়েছে চারটি ইনডোর সিমুলেটর। এতে ২০৭টি গলফ কোর্সে ভার্চুয়ালি খেলার সুযোগ রয়েছে। রয়েছে তিনটি পাটিং হোল এবং একসাথে আটজন পর্যন্ত খেলার সুবিধা। কিডস, লেডিস মেনস বিভাগে খেলার পাশাপাশি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও থাকছে।

গলফের বাইরে বিনোদনের জন্য রয়েছে তিনটি বিলিয়ার্ড বোর্ড। সামাজিক অনুষ্ঠান করপোরেট আয়োজনের জন্য রয়েছে ব্যানকুইট হল পাঁচটি মিটিং রুম। শিশুদের জন্য তৈরি করা হয়েছে কিডস ক্লাব, যেখানে জন্মদিনসহ বিভিন্ন আয়োজন করা যাবে।

খাবারের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। ক্যাফে অ্যামাজন, টেরা চায়না আরবান ক্রেভে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। আর গলফের ১৮ হোল শেষে আড্ডা খাবারের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছেনাইনটিনথ হোলরেস্টুরেন্ট।

ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মেম্বারশিপ। বছরে লাখ টাকার প্লাটিনাম মেম্বারশিপ এবং লাখ টাকার অল অ্যাকসেস প্লাটিনাম প্লাস মেম্বারশিপের পাশাপাশি করপোরেট ফ্যামিলি প্যাকেজও থাকছে।

সব মিলিয়ে বসুন্ধরা সুপার গলফে গলফের সাথে প্রযুক্তি, খাবার, বিনোদন, ব্যবসায়িক আয়োজন পারিবারিক সময় কাটানোর সুবিধা এক জায়গায় মিলছে। প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অ্যান্ড হেড অব পিআর অরূপ ফেভিয়ান গমেজের প্রত্যাশা, এই আয়োজনকে কেন্দ্র করে গড়ে উঠবে একটি বড় গলফ সামাজিক কমিউনিটি।