...|...|...

খেলা

বোলিং প্রতিভা খুঁজতে ‘রবি বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৫
Shares
বোলিং প্রতিভা খুঁজতে ‘রবি বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় বোলারদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের জন্য গড়ে তুলতে আবারও মাঠে নামছেরবি বোলার হান্ট রবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের ট্যালেন্ট হান্টে পেসার স্পিনারদের পাশাপাশি নারী ক্রিকেটারদেরও অংশ নেওয়ার সুযোগ থাকছে। আগের আসরের তুলনায় এবার আয়োজনের পরিধিও বাড়ানো হয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে রবি বোলার হান্টের বাছাইপর্ব। দেশের আটটি ভেন্যুতে ট্রায়াল অনুষ্ঠিত হবে, যার দুটি ঢাকায়। বাকি ভেন্যুগুলো সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ চট্টগ্রামে। বরিশালের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন দিনে হবে এসব ট্রায়াল।

পারবে তুমিওআদর্শকে সামনে রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পেস স্পিন প্রতিভা তুলে আনার লক্ষ্য এবার আরও জোরালো করা হয়েছে। পুরুষ নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় মাঠে থাকবেন নির্বাচকেরা। বিচারকের দায়িত্বে থাকবেন পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাবেক পেসার কোরি কলিমোর এবং হাই পারফরম্যান্স স্কোয়াড বাংলাদেশের প্রধান কোচ মো. সালাহউদ্দিন। জাতীয় দলের কোচরাও পুরো বাছাইপ্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

দেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে রবি বিসিবির এই যৌথ উদ্যোগের আগেও সাফল্য রয়েছে। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসেন এবাদত হোসেন। প্রায় ৪০ হাজার তরুণ পেসারের অংশগ্রহণে আয়োজিত ওই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯ দশমিক কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার হন তিনি।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এবাদত। একইভাবে ২০১৭ সালের রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন। পরবর্তী সময়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হিসেবে জায়গা করে নেন তিনি। আগের দুই আয়োজন থেকে পাওয়া এই সাফল্যই নতুন করে বোলিং প্রতিভা অন্বেষণের উদ্যোগকে উৎসাহিত করেছে।

তবে বাছাইপর্বের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে না। নির্বাচিত বোলারদের জন্য থাকবে আধুনিক প্রশিক্ষণ এবং নিয়মিত পরিচর্যার ব্যবস্থা। তাদের জাতীয় দল জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করাই হবে পুরো আয়োজনের মূল লক্ষ্য।

আগ্রহী বোলাররামাই রবিঅ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ট্যালেন্ট হান্টে অংশ নিতে পারবেন।