...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১২:০৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সকাল ১০:৩৫
Shares
জনবল নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ

গ্রাফিক্স : টাইমস টুডে

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাবস্টেশন অপারেটর/জেনারেটর অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সাবস্টেশন অপারেটর/জেনারেটর অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে।
অন্যান্য যোগ্যতা:ডিজেল জেনারেটর, নাইট্রোজেন জেনারেটর, এয়ার কম্প্রেসর এবং সাবস্টেশন পরিচালনার দক্ষতা। 
অভিজ্ঞতা: সমজাতীয় কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: সাবস্টেশনে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা:  উল্লেখ নেই 

কর্মস্থল: পাবনা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা:  কোম্পানির নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬