...|...|...

চাকরি

বিএসআরএম গ্রুপে চাকরির সুযোগ, এখনই আবেদন করুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
বিএসআরএম গ্রুপে চাকরির সুযোগ, এখনই আবেদন করুন

ছবি:সংগৃহীত

বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কন্ট্রাক্ট অ্যান্ড ডকুমেন্টেশন পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ১৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কন্ট্রাক্ট অ্যান্ড ডকুমেন্টেশন
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এলএলবি/এলএলএম
অন্যান্য যোগ্যতা: গ্রুপের বিভিন্ন আইনি নথিপত্র, যেমন-চুক্তিপত্র, অভিযোগনামা, সমঝোতা চুক্তি, জমি ও সম্পত্তির দলিল ইত্যাদির খসড়া প্রস্তুতে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  

কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।