...|...|...

চাকরি

সিনিয়র ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৪
Shares
সিনিয়র ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়টি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। 
অন্যান্য যোগ্যতা: ইআরপি (ERP) সিস্টেম, সংগ্রহ সংক্রান্ত নীতিমালা, ক্রয় পদ্ধতি এবং দরপত্র প্রক্রিয়ার বিষয়ে সুস্পষ্ট জ্ঞান। এমএস অফিসে (বিশেষ করে এমএস এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট) দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় টাইপিংয়ের সক্ষমতা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় শক্তিশালী আলোচনা দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।