...|...|...

চাকরি

নিয়োগ দেবে এভারকেয়ার হাসপাতাল, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৩
Shares
নিয়োগ দেবে এভারকেয়ার হাসপাতাল, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

এভারকেয়ার হাসপাতাল, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটি স্পেশালিস্ট (জেনারেল সার্জারি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ১৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব সার্জারি (এমএস)
অন্যান্য যোগ্যতা: ওয়ার্ডে চিকিৎসাধীন সার্জিক্যাল রোগীদের নিয়মিত পরিদর্শন (রাউন্ড) করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসার মূল্যায়ন করা এবং নিয়মিতভাবে তাদের শারীরিক অবস্থার পর্যালোচনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।