...|...|...

বিনোদন

ছয় বছরের পথচলা শেষে কিজুনার প্রথম আউটলেট উদ্বোধন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৬:৫৪
Shares
ছয় বছরের পথচলা শেষে কিজুনার প্রথম আউটলেট উদ্বোধন

ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছরের পথচলা, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পেরিয়ে অবশেষে নিজস্ব প্রথম আউটলেট চালু করল ফ্যাশন ব্র্যান্ড কিজুনা। নিজস্ব ডিজাইনের মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর আফতাবনগরে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির প্রথম বিক্রয়কেন্দ্র।

শুক্রবার (২০ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে আউটলেটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা মৌমিতা মৌ, সংগীতশিল্পী তামান্না প্রমী, চিত্রনায়িকা তানহা তাসনিয়া এবং চিত্রনায়ক শিপন মিত্রসহ অনেকে।

অনুষ্ঠানে কিজুনার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী রোমানা নীর প্রতিষ্ঠানটির শুরুর দিনগুলোর অভিজ্ঞতা, সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কিজুনার যাত্রা সহজ ছিল না। শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হয়েছে, এখনো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে ছয় বছরের নিরলস প্রচেষ্টার পর প্রথম আউটলেট চালু করতে পারা তাদের জন্য আনন্দ ও গর্বের। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা তার।

কিজুনার নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, দেশীয় উদ্যোক্তাদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নিজস্ব ডিজাইন ও পরিকল্পনায় একটি ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার চেষ্টা ইতিবাচক। তিনি কিজুনার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

চিত্রনায়িকা মৌমিতা মৌ বলেন, নতুন একটি ব্র্যান্ডের এমন উদ্যোগ আনন্দের। বিশেষ করে ক্রেতাদের সাধ্যের মধ্যে পছন্দের পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা প্রশংসনীয়। তিনি কিজুনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কিজুনার ব্যবস্থাপনা পরিচালক কাজী জারা তাইরা জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে নিজস্ব ডিজাইনে বিভিন্ন পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি। পণ্যের মান বজায় রাখার পাশাপাশি দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। এতে স্বল্প ও মধ্যম বাজেটের ক্রেতারাও তাদের পছন্দের পণ্য কেনার সুযোগ পাবেন।

ছয় বছরের প্রচেষ্টা শেষে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করল কিজুনা। ক্রেতাদের আস্থা অর্জন, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং ভবিষ্যতে আরও আউটলেট চালুর মাধ্যমে দেশের ফ্যাশন বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় প্রতিষ্ঠানটি।