...|...|...

বিশ্ব

চুক্তি না হলে ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৮
Shares
চুক্তি না হলে ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চুক্তি না হলে দেশটির সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা চালাতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চাইলেই এক ঘণ্টার মধ্যে ওই স্থাপনায় হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো পিক্যাক্সে হামলা চালাতে হতে পারে। আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে, যেকোনো সময় এটি করতে পারি।’

ইরানের সাথে আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ইরান চুক্তিতে রাজি না হলে সংঘাত আবারও শুরু হতে পারে। তবে তেহরান চুক্তি করতে খুবই আগ্রহী এবং দুই দেশের মধ্যে সমঝোতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমি যদি একটি চুক্তি করতে পারি, তাহলে সেটিই করতে চাই। এতে অনেক মানুষের প্রাণ বাঁচবে।’

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এ বক্তব্যের কিছুক্ষণ আগেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ওপর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে প্রতিরক্ষামূলক হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।