...|...|...

বিশ্ব

ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন বিমান হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৭:১৮
Shares
ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন বিমান হামলা

ছবি: সংগৃহীত

ইরানের স্ট্র্যাটেজিক বা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সংঘটিত ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণের পেছনে মার্কিন সামরিক বাহিনী দায়ী ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। 

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদসংস্থা ‘রয়টার্স’-এর এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এই গোপন হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কূটনৈতিক সমঝোতা ও চুক্তির সম্ভাবনার কথা প্রকাশ্যে প্রচার করলেও, ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে বেশ কিছু সীমিত আকারের গোপন সামরিক অভিযান পরিচালনা করে আসছে। কেশম দ্বীপের হামলাটি তারই অংশ।

উল্লেখ্য, আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সাথে নতুন করে পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কাকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে নাকচ করার পরই কেশম দ্বীপে এই হামলার খবর সামনে এলো।

এই বিমান হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) সরাসরি কোনো মন্তব্য না করে প্রশ্নগুলো মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দিকে ঠেলে দিয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’কে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এই অঞ্চলে নিয়োজিত আমেরিকান সামরিক বাহিনীর ওপর যেকোনো হুমকি মোকাবিলায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।