...|...|...

বিশ্ব

ইসরায়েলে ‘জোট সরকার’ গঠনের ডাক নেতানিয়াহুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:২৭
Shares
ইসরায়েলে ‘জোট সরকার’ গঠনের ডাক নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

সংসদে তার দল লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন লাভ করার সুবাদে নিজের নেতৃত্বেই একটি বিস্তৃত জাতীয় জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

সোমবার (২ নভেম্বর) তিনি এই জোট সরকার গঠনের ডাক দেন, তবে এতে আরব দলগুলোকে বাইরে রাখার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-র এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

লিকুদ পার্টির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের মিত্রদের নিয়ে এবং এমন যেকোনো দলকে সাথে নিয়ে একটি বিস্তৃত সরকার গঠন করতে চাই, যারা এই জোটে যোগ দিতে ইচ্ছুক এবং যারা কোনোভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না।