...|...|...

সারাদেশ

চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৯
Shares
চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

কলেজ শিক্ষিকা কান্তা শর্মা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নাছিরাবাদ এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কান্তা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কান্তা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক হরেরাম শর্মার মেয়ে।