...|...|...

সারাদেশ

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৮
Shares
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চকমিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেফতারকৃত সোহেল রানা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’