গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তিন বাহিনীর এই শীর্ষ কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।


