...|...|...

জাতীয়

পাসপোর্ট ও এনআইডি আবেদনে শেখ হাসিনার প্রত্যয়নপত্রে স্বাক্ষরে অমিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪১
Shares
পাসপোর্ট ও এনআইডি আবেদনে শেখ হাসিনার প্রত্যয়নপত্রে স্বাক্ষরে অমিল

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আবেদনের অগ্রগতি জানতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

তবে এবারের চিঠির সাথে সংযুক্ত শেখ হাসিনার প্রত্যয়নপত্রে থাকা স্বাক্ষরের সাথে প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন নথিতে থাকা তার স্বাক্ষরের অমিল দেখা গেছে। প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন নথিতে তিনি যে স্বাক্ষর করতেন তার সাথে দৃশ্যমান গড়মিল রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিফেন পাউলেস। এবারের চিঠির সাথে শেখ হাসিনার একটি প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। স্টিফেন পাউলেস উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে তারা জানতে পেরেছেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনটি হাইকমিশনে পৌঁছেছে। তবে তিনি শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ প্রয়োজন।

এ প্রেক্ষাপটে শেখ হাসিনার পক্ষ থেকে কাজ করার একটি স্বাক্ষরিত অনুমতিপত্র চিঠির সাথে সংযুক্ত করে জরুরি ভিত্তিতে জবাব চাওয়া হয়েছে।

এদিকে এবারের চিঠির সাথে সংযুক্ত প্রত্যয়নপত্রে শেখ হাসিনার যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, তার সাথে প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন নথিতে থাকা তার স্বাক্ষরের দৃশ্যমান অমিল রয়েছে। স্বাক্ষর দুটি পাশাপাশি তুলনা করলেও এই পার্থক্য চোখে পড়ে।