জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি গায়ের জোরে সরকারে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন,অতীতে অনেকে গায়ের জোরে ক্ষমতায় ছিলো,অনেক আইন পাশ করে নিয়েছিল সেগুলো স্থায়ী হয়নি তারা ক্ষমতায় থাকতে পারেনি। ফলে বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।বিএনপিকে ৫ বছর থাকতে হলে গণভোটের গণনায় বাস্তবায়ন করে থাকতে হবে।এছাড়াও বিএনপি আওয়ামী লীগের পূর্ণবাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে বলেও দাবি করেন।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে সার্কিট হাউস থেকে রওনা দিয়ে জেলা পরিষদের আসলে এনসিপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচছা দিয়ে স্বাগতম জানান। সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


